সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা মার্কিন কংগ্রেস সদস্যের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, এপ্রিল ৬, ২০২৬

ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা মার্কিন কংগ্রেস সদস্যের

ইরানের রাজধানী তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি।

ইরানি বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট কংগ্রেসওমেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শরিফ বিশ্ববিদ্যালয়কে ইরানের ‘এমআইটি’ বলা হয়। এখান থেকে বিপুলসংখ্যক প্রকৌশলী বের হয়েছেন, যাঁদের অনেকেই পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে গিয়ে সফল প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

তিনি প্রশ্ন তোলেন, প্রায় এক কোটি মানুষের শহরের একটি বিশ্ববিদ্যালয়ে কেন বোমা হামলা চালানো হচ্ছে।

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হামলায় বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, বৈজ্ঞানিক গবেষণায় অবদানের কারণে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিকে প্রায়ই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে তুলনা করা হয়। অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কয়েকজন অধ্যাপক হত্যার শিকার হয়েছেন।