রবিবার, ০১ মার্চ ২০২৬

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, মার্চ ১, ২০২৬

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান এবং দুলাল মিয়া।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, ড্রোন হামলার পর বিমানবন্দর এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় চার বাংলাদেশি আহত হয়েছেন।

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে থাকা সব প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং বাসায় বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা অব্যাহত আছে।