বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাম্পের শান্তি পর্ষদ যাত্রা শুরু, আন্তর্জাতিক স্বাক্ষর সম্পন্ন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬

ট্রাম্পের শান্তি পর্ষদ যাত্রা শুরু, আন্তর্জাতিক স্বাক্ষর সম্পন্ন

সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সময়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বোর্ড অব পিস বা ‘শান্তি পর্ষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি এই সনদে স্বাক্ষর করেন, যা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে।

ট্রাম্পের সঙ্গে এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা শান্তি পর্ষদে স্বাক্ষর করেছেন।

যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের উদ্যোগ হিসেবে এই শান্তি পর্ষদ সম্প্রতি ঘোষণা করা হয়েছিল। এতে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর, স্থায়ী সদস্যপদে অংশগ্রহণের জন্য প্রতিটি দেশকে ১০০ কোটি ডলার প্রদান করতে হবে।

এখন পর্যন্ত প্রায় ৩৫টি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল ও পাকিস্তান।

স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে বসেছিলেন বাহরাইন ও মরক্কোর নেতারা। মূল সনদে স্বাক্ষর করার পর ট্রাম্প হাসিমুখে নথিগুলো ক্যামেরার সামনে দেখান। এরপর অন্য বিশ্বনেতারাও ধাপে ধাপে এগিয়ে এসে শান্তি সনদে স্বাক্ষর করেন।

এই উপলক্ষে ট্রাম্প বলেন, “আমরা যা করছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছি, আর এর চেয়ে ভালো জায়গা হতে পারে না।”