বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিনির্ধারণী বৈঠককে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যেই বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। কারণ, সুদের হার নিয়ে যেকোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক স্বর্ণবাজারের দামে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
