মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মারা গেছেন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান।
মঙ্গলবার ৩ মার্চ ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
গোলডটকমের প্রতিবেদন এ বলা হয়, এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় সিআরসেভেনের সাথে ছিলেন তার বন্ধবী জর্জিনা ও পাঁচ সন্তান।
দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর ব্যক্তিগত বিমানের মূল্য প্রায় হাজার কোটি টাকা। বিমানটিকে একটি ‘‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে বর্ণনা করা হয়। এটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক ব্যক্তিগত বিমানগুলোর একটি, যেটি ১৯ জন যাত্রী বহন করতে পারে। বিরতিহীনভাবে উড়তে পারে ৭,০০০ মাইলেরও বেশি পথ।
