শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রঙ্কসে খাবারের স্বাদ ও আস্থায় জনপ্রিয় হাসান হালাল চাইনিজ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

ব্রঙ্কসে খাবারের স্বাদ ও আস্থায় জনপ্রিয় হাসান হালাল চাইনিজ

নিউইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির খাবারপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হাসান হালাল চাইনিজ রেস্টুরেন্ট। সুস্বাদু খাবার, মানসম্মত সেবা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যের কারণে রেস্টুরেন্টটি সুনাম অর্জন করেছে ভোজনপ্রেমিকদের কাছে। অতীতে ভিন্ন নামে পরিচালিত হলেও পূর্বের জনপ্রিয় রেসিপি ও স্বাদের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানে ‘হাসান হালাল চাইনিজ’ নামেই গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

প্রতি শুক্রবার রেস্টুরেন্টটিতে আয়োজন করা হয় বিশেষ ব্যুফে। মাত্র ২০ ডলারে দেশি ও চাইনিজ খাবারের বৈচিত্র্যময় সমাহার উপভোগের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। বুফের মেনুতে থাকছে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল রাইস, হোয়াইট রাইস, চিলি চিকেন, মিক্সড গ্রিল, বিফ কারি, ফিশ কারি, শুঁটকি ভুনা, ডাল, দেশীয় সবজি, নান, সালাদসহ নানা জনপ্রিয় পদ।

ব্যুফে ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যতম জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে বিরানি, ললিপপ চিকেন, ললিপপ গ্রেভি, চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস, চিকেন টিক্কা, চিকেন টিক্কা মাসালা, বাটার চিকেনসহ বিভিন্ন দেশি ও চাইনিজ পদ। রেস্টুরেন্টটিতে চাইনিজ খাবারের পাশাপাশি বিভিন্ন উৎসব, সামাজিক অনুষ্ঠান ও বিশেষ আয়োজনে বাঙালি ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও রাখা হয়। ফলে প্রবাসে থেকেও দেশের স্বাদ উপভোগের সুযোগ পান বাংলাদেশিরা।

রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মো. হাসান বলেন, ‘প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে সবাই যেন আনন্দের সঙ্গে খাবার উপভোগ করতে পারেন, সেদিকেই আমরা গুরুত্ব দিচ্ছি। নিয়মিত মেন্যুর পাশাপাশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত নতুন নতুন আইটেমও যুক্ত হচ্ছে আমাদের মেন্যুতে।

তিনি  আরও বলেন, রেস্টুরেন্টে পরিবেশিত খাবার সবসময় তাজা ও মানসম্মত রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে বিরিয়ানির জন্য মাংস ও চাল আলাদাভাবে প্রস্তুত রাখা হলেও গ্রাহকের অর্ডার পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তা রান্না করে পরিবেশন করা হয়, যাতে খাবারের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে।

রেস্টুরেন্টের শেফ রিয়াজ বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ, আন্তরিক সেবা এবং খাবারের মানের কারণে আমরা প্রতিনিয়ত গ্রাহকদের ইতিবাচক সাড়া পাচ্ছি। শুক্রবারের ব্যুফে ইতোমধ্যে প্রবাসীদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। কাস্টমার চাইলে রেস্টুরেন্টের যে কোন মেনুর আইটেম আমরা তাৎক্ষণিক তৈরি করে কাস্টমারকে প্রোভাইড করি।

প্রতিষ্ঠানটির নিজস্ব সুপারশপ থেকে হালাল পদ্ধতিতে সংগ্রহ করা মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী দক্ষ কর্মীদের মাধ্যমে প্রক্রিয়াজাত করে রেস্টুরেন্টে সরবরাহ করা হয়। এর ফলে খাবারের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত অনুষ্ঠান, সভা-সেমিনার, করপোরেট মিটিং, পারিবারিক আয়োজন ও পিকনিকের জন্য স্বল্প খরচে ক্যাটারিং সেবাও প্রদান করছে রেস্টুরেন্টটি। পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং দ্রুত সেবার কারণে স্থানীয়দের কাছেও এর জনপ্রিয়তা বাড়ছে।