শুক্রবার, ২৯ মে ২০২৬

মার্কিন মানববিহীন বিমান ভূপাতিতের দাবি ইরানের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, মে ২৯, ২০২৬

মার্কিন মানববিহীন বিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন মানববিহীন বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম।

প্রতিবেদনে বলা হয়, ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মানববিহীন বিমানটি শনাক্ত করে ভূপাতিত করা হয়।

জাম জেলার প্রশাসক মাসউদ তানগেস্তানি মানববিহীন বিমানটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভিযান চলাকালে বুশেহর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে ভূপাতিত মানববিহীন বিমানটির ধরন, কোথা থেকে এটি পরিচালিত হচ্ছিল কিংবা ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।

এদিকে হরমুজ প্রণালির কাছেও উত্তেজনা ছড়িয়েছে। অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে ইরানি বাহিনী।

যদিও জাহাজগুলোর পরিচয় বা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।