উত্তর-পূর্ব সিরিয়া থেকে আটক ৫ হাজার ৭০০-এর বেশি প্রাপ্তবয়স্ক পুরুষ আইএস (দায়েশ) যোদ্ধাকে ইরাকে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। ২৩ দিনের এক অভিযানে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার এক বিবৃতিতে জানায়, গত ২১ জানুয়ারি শুরু হওয়া স্থানান্তর কার্যক্রম ১২ ফেব্রুয়ারি রাতে শেষ ফ্লাইটের মাধ্যমে শেষ হয়। অভিযানের আওতায় উত্তর-পূর্ব সিরিয়ায় আটক ব্যক্তিদের ইরাকের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
সেন্টকম জানায়, আটক ব্যক্তিদের নিরাপদ কারাগারে রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থল ও আকাশপথে পরিচালিত এই মিশনকে তারা অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেছে।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় যৌথ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে মিশনটি সম্পন্ন করেছে। আটক ব্যক্তিদের স্থানান্তর আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
মিশনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে নেতৃত্ব দেয় কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স–অপারেশন ইনহেরেন্ট রিজলভ (সিজেটিএফ–ওআইআর)। বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কেভিন লামবার্ট বলেন, সুশৃঙ্খল ও নিরাপদ এ স্থানান্তর কার্যক্রম সিরিয়ায় আইএসের পুনরুত্থান ঠেকাতে সহায়ক হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে আইএসবিরোধী অভিযানে অংশীদার বাহিনীকে পরামর্শ, সহায়তা ও সক্ষমতা বাড়াতে সেন্টকমের অধীনে সিজেটিএফ–ওআইআর গঠন করা হয়। ২০১৯ সালে জঙ্গিগোষ্ঠীটি ভৌগোলিকভাবে পরাজিত হলেও, অঞ্চলটিতে তাদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ তৎপরতা এখনো অব্যাহত
