সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন: জেলেনস্কি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৬

পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছেন। তাঁকে থামাতে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার রাজধানী কিয়েভ–এ সরকারি কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বিবিসিকে এসব কথা বলেন জেলেনস্কি।

জেলেনস্কির ভাষ্য, চলমান যুদ্ধের অবসান হবে ইউক্রেনের বিজয়ের মধ্য দিয়ে। রাশিয়ার দাবিমতো কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব তিনি নাকচ করেন। তাঁর দাবি, পুতিন ইতোমধ্যে বৃহত্তর সংঘাতের পথ খুলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, রাশিয়া কতদূর পর্যন্ত অগ্রসর হতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাকে কীভাবে থামাবে।

রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উল্লেখযোগ্য অংশ এবং দক্ষিণের খেরসন ও জাপোরিঝিয়ার কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, এটি কেবল ভূখণ্ডের প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িত লাখো মানুষের ভবিষ্যৎ। কোনো অংশ ছেড়ে দেওয়া মানে সেখানে বসবাসরত জনগণকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া।

তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত ইউক্রেনের সামাজিক ঐক্য দুর্বল করতে পারে এবং দেশকে ভেতর থেকে বিভক্ত করার ঝুঁকি তৈরি করবে।