মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

ইউরোপের দেশ পর্তুগালে প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁয় ইফতার পরবর্তী এক অনুষ্ঠানে  সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি কমিটির নাম ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল আহম্মেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহম্মদ। প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান এবং আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ, এনামুল হক, এস এম আজাদ, শাহ মোহাম্মদ তানভীর, মনির হোসেন, মো. মহিউদ্দিন, রাহিব ফয়সাল, সজিব হোম রায়, সোহেল রানা, আকবর হোসেন ও জহিরুল হক। উপদেষ্টা নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার।

নবনির্বাচিত নেতারা বলেন, প্রবাসে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।