ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি যুদ্ধে প্রথমবারের মতো অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ভূমধ্যসাগরে ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) টেলিভিশনে দেওয়া এক বিশেষ ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, গত ২ মার্চ সোমবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। যেহেতু সাইপ্রাস ইইউ-এর অংশ, তাই জোটের নিরাপত্তা সনদ অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করা ফ্রান্সের দায়িত্ব।
এই পরিস্থিতিতে, বাল্টিক সাগর থেকে ‘চার্লস দ্য গল’ রণতরী ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, বুধবার সন্ধ্যার মধ্যে এটি নির্ধারিত অবস্থানে পৌঁছে যাবে।
বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের এই পদক্ষেপ অঞ্চলের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের পরিধি বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
