শনিবার, ০৭ মার্চ ২০২৬

ট্যাক্স ফাইল করলে ওমরাহ হজসহ বিভিন্ন পুরস্কার দেবে এলাহী ট্যাক্স

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ট্যাক্স ফাইল করলে ওমরাহ হজসহ বিভিন্ন পুরস্কার দেবে এলাহী ট্যাক্স

মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের ট্যাক্স ফাইলিং মৌসুমকে সামনে রেখে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছে এলাহী ট্যাক্স। আইআরএসের সদস্যপদপ্রাপ্ত এজেন্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কুদরতে এলাহি জানিয়েছেন, তাদের মাধ্যমে ট্যাক্স ফাইল করলে ক্লায়েন্টদের জন্য ওমরাহ হজ প্যাকেজসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ রাখা হয়েছে।

কুদরতে এলাহি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কমিউনিটির সঙ্গে কাজ করছি। এ বছর ট্যাক্স মৌসুমে ক্লায়েন্টদের জন্য বিশেষ কিছু করার চিন্তা থেকেই এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।’

তিনি জানান, ঘোষিত পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একজন বিজয়ীকে সম্পূর্ণ খরচে ওমরাহ হজে পাঠানো হবে। এতে যাওয়া–আসার বিমানভাড়া এবং সৌদি আরবে পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে এক হাজার ডলার এবং তৃতীয় পুরস্কার হিসেবে মোট ৫০০ ডলার পাঁচজন বিজয়ীকে ১০০ ডলার করে দেওয়া হবে।

কুদরতে এলাহি বলেন, ‘যারা এবার এলাহী ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স ফাইল করবেন নতুন বা পুরোনো সব ক্লায়েন্টের জন্যই এই পুরস্কারের সুযোগ থাকবে। প্রতিটি ক্লায়েন্টকে একটি করে টোকেন দেওয়া হবে, যা নির্ধারিত ড্রপ বক্সে জমা দিতে হবে।’ তিনি আরও জানান, আগামী ১৬ এপ্রিল ট্যাক্স ফাইলিং শেষ হওয়ার পরদিন বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতিতে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ওমরাহ প্যাকেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো কারণে কেউ যদি ওমরাহ প্যাকেজ গ্রহণ করতে না পারেন, তাহলে তিনি সমপরিমাণ নগদ অর্থ ফেরত  পারবেন অথবা প্যাকেজটি অন্য কাউকে হস্তান্তর করার সুযোগও থাকবে।’

ট্যাক্স ফাইলিং সময়সূচি সম্পর্কে কুদরতে এলাহি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের ট্যাক্স ফাইলিং কার্যক্রম শুরু হয়েছে গত ২৬ জানুয়ারি থেকে এবং এটি চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।’

তিনি বলেন, ‘যেসব ব্যবসা প্রতিষ্ঠান এলএলসি বা পার্টনারশিপের আওতায় রয়েছে, তাদের ট্যাক্স ফাইলের শেষ সময় ১৫ মার্চ। অন্যদিকে সি কর্পোরেশন বা রেগুলার কর্পোরেশনের ক্ষেত্রে শেষ সময় ১৫ এপ্রিল। একই দিনে ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন জমা দেওয়ারও ডেডলাইন রয়েছে।’

কুদরতে এলাহি আরও বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কেউ ট্যাক্স ফাইল করতে না পারলে ছয় মাসের জন্য অটোমেটিক এক্সটেনশন নেওয়ার সুযোগ রয়েছে। তবে ট্যাক্স ফাইলের আগে সব ধরনের ইনকাম সংক্রান্ত ডকুমেন্ট প্রস্তুত থাকা জরুরি।’

রিফান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ট্যাক্স রিফান্ড বা বিভিন্ন ধরনের ক্রেডিট পাওয়ার প্রত্যাশা করছেন, তারা যত দ্রুত সম্ভব ট্যাক্স ফাইল করতে পারেন। ইতোমধ্যে প্রায় ১৩৫ মিলিয়ন ডলার রিফান্ড বিতরণ করা হয়েছে এবং আর্নড ইনকাম ক্রেডিট ও চাইল্ড ট্যাক্স ক্রেডিটসহ বিভিন্ন রিফান্ড বিতরণ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবারের ট্যাক্স মৌসুমে ‘বিগ বিউটিফুল বিল’ এর আওতায় কিছু নতুন সুবিধাও যুক্ত হয়েছে। এর মধ্যে টিপসের উপর কর না থাকা, ওভারটাইম প্রিমিয়ামের উপর কর না থাকা এবং ব্যক্তিগত গাড়ির সুদের ওপর কর না থাকার বিষয়টি উল্লেখযোগ্য। এসব সুবিধা সঠিকভাবে ক্লেইম করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে করদাতাদের তাদের বিশ্বস্ত ট্যাক্স প্রফেশনালের সঙ্গে পরামর্শ করা উচিত।’