শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পেন্টাগনে বড় রদবদল, হঠাৎ সরলেন সেনাপ্রধান র‌্যান্ডি জর্জ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

পেন্টাগনে বড় রদবদল, হঠাৎ সরলেন সেনাপ্রধান র‌্যান্ডি জর্জ

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন।

যদিও তাঁর মেয়াদের এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল, তাই এই সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন উঠেছে।

পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করেছে এবং তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

তবে তাঁর হঠাৎ বিদায়ের নির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি।