ইরানের সঙ্গে চুক্তি হলেও ছাড় দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত ভঙ্গ হলেই শুরু হবে আরও ভয়াবহ সামরিক অভিযান।
সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক সদস্য ইরানের আশপাশেই অবস্থান করবে।
ট্রাম্পের দাবি এই চুক্তির প্রধান শর্ত হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক নো-চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে খোলা ও নিরাপদ রাখতে হবে।
তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো কারণে এই চুক্তি ভেঙে গেলে আগের চেয়ে আরও বড়, শক্তিশালী ও ব্যাপক হামলা চালানো হবে। মার্কিন সেনাবাহিনী বর্তমানে পূর্ণ প্রস্তুতিতে রয়েছে এবং পরবর্তী আদেশের অপেক্ষায়।
পোস্টের শেষে আমেরিকা ইজ ব্যাক’ লিখে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থান পুনঃ প্রতিষ্ঠনের বার্তা দিয়েছেন ট্রাম্প।
