মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের শুরুতে রাজধানী তেহরানে এক বিমান হামলায় তার মুখ ও পায়ে মারাত্মক আঘাত লাগে।
একই হামলায় তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন এমন দাবিও উঠে এসেছে বিভিন্ন সূত্রে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, গুরুতর আহত হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি। তিনি এখনো শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও যুক্ত আছেন।
তবে তার শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান। এমনকি তার সাম্প্রতিক কোনো ছবি বা ভিডিওও প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে, পরিস্থিতি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি জনসমক্ষে আসতে পারেন।
