শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দীর্ঘ উত্তেজনার পর সংলাপে লেবানন-ইসরায়েল

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, এপ্রিল ১১, ২০২৬

দীর্ঘ উত্তেজনার পর সংলাপে লেবানন-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই বড় এক কূটনৈতিক অগ্রগতি প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, আলোচনার মূল লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু করা।

এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূতের মধ্যে ফোনালাপ হয়েছে, যা দুই পক্ষের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, এবং উভয় পক্ষ যুদ্ধবিরতি ও পরবর্তী সংলাপের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে
দীর্ঘদিনের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।