তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইউরোনিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ছিল ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। সে তার বাবার বন্দুক ব্যবহার করে স্কুলে ঢুকে গুলি চালায়। ঘটনার পরপরই সে আত্মহত্যা করে।
গভর্নর মুকেরেম উনলুয়ের জানান, হামলাকারী একটি ব্যাগে করে একাধিক অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে। পরে সে দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফচি বলেন, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়; বরং ব্যক্তিগতভাবে সংঘটিত একটি ঘটনা।
