শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা

বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক-এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে নিউইয়র্ক সিটির ওজোন পার্কের একটি পার্টি হলে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র উদ্যোগে এ সংবর্ধনা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবু নাছেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পরে অতিথিদের সম্মানে নৈশ ভোজ পরিবেশনের মাধ্যমে পুরো আয়োজন সম্পন্ন হয়।

কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র কার্যকরী কমিটির সভাপতি মির্জা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য নাঈম টুটুল।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বদরুল খান, বিএসিডিওয়াইএস কমিউনিটি আউটরিচ অফিসার নজরুল ইসলাম, আইআরএস তালিকাভুক্ত এজেন্ট কুদরতে এলাহী, সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী ও আল হারুন চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সালেহ আহমেদ মানিক এবং কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চৌধুরী।

বক্তারা আবু নাছেরের সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা ও দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততার প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।

সংবর্ধিত প্রধান নির্বাচন কমিশনার আবু নাছের তার বক্তব্যে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।