বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নিউইয়র্কে প্রবাসীদের আনন্দঘন পিঠা উৎসব

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জানুয়ারী ৫, ২০২৬

নিউইয়র্কে প্রবাসীদের আনন্দঘন পিঠা উৎসব

নিউইয়র্কে প্রবাসী বাঙালিরা আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন করেছে সাইপান কমিটি ইউএসএ। গত ৩০ ডিসেম্বর জ্যকসন হাইটের উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত উৎসবে অংশ নেন কমিটির সদস্য, তাদের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

পিঠা উৎসব বাঙালির শীতকালীন ঐতিহ্য ও সংস্কৃতির এক রঙিন উদযাপন। প্রবাসে এই ধরনের আয়োজনের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।

উৎসবে উপস্থিত ছিলেন সাইপান কমিটির সভাপতি মির এম ডি মনজুরুল আলম ও সাধারণ সম্পাদক রজব আলী। সভাপতি মনজুরুল আলম বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও পিঠা উৎসবের মতো অনুষ্ঠান সবাইকে একত্রিত করতে পারায় আমরা গর্বিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলবে।