মঙ্গলবার, ০৫ মে ২০২৬

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র কমিটির আহ্বায়কদের সাময়িক অব্যাহতি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, মে ৪, ২০২৬

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র কমিটির আহ্বায়কদের সাময়িক অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র কমিটির আহ্বায়কবৃন্দদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রোববার  (৩ মে ) সংগঠনের সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন (সায়মন) এবং মুখ্য সংগঠক এস. এইচ. সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী সময়ে দলীয় পদে থেকে বিরোধী প্রার্থীদের সক্রিয়ভাবে সমর্থন দেওয়া দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে সংগঠনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার এবং নন-প্রফিট কাঠামো পরিবর্তনের অপচেষ্টা সংগঠনের গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।