শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, ৩টি এফ-৩৫ ধ্বংসের দাবি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, ৩টি এফ-৩৫ ধ্বংসের দাবি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলায় একই পরিবারের বাবা-মা ও এক শিশুর নিহত হওয়ার ঘটনার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় আল-আজরাক বিমানঘাঁটির একটি রানওয়ে ও একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারও লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং ঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ দলের সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।