নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (নেবট্রা) কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মে সংগঠনের সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ।
সভায় সংগঠনের উপদেষ্টা ফারুক যোশী, গনি আহমেদ চৌধুরী এবং জুনেদ এম আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল, সহকারী সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেইন শিবলী, সহকারী অফিস সম্পাদক আকমল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমেদ, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন মিজান এবং কার্যনির্বাহী সদস্য নাজিরুল ইসলাম খান।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং আসন্ন বিয়েনিয়াল জেনারেল মিটিং (বিজিএম) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন নেতৃবৃন্দ।
সভায় নেবট্রার সহকারী সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেকের পিতা এবং অফিস সম্পাদক আবুল হোসেনের শাশুড়ির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শিপার আহমেদের সুস্থতা এবং কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন শিবলীর বাংলাদেশ ভ্রমণ ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিশেষ দোয়া করা হয়।
