মঙ্গলবার, ০৪ আগষ্ট ২০২৬

মরক্কো থেকে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি, প্রাণহানি বেড়ে ৭২

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, আগস্ট ৩, ২০২৬

মরক্কো থেকে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি, প্রাণহানি বেড়ে ৭২

সম্প্রতি মরক্কো থেকে ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী উত্তর আফ্রিকায় স্পেনের নিয়ন্ত্রণাধীন সেউতায় প্রবেশ করেছে। ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার সময় ডুবে প্রাণ হারানোর সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে।

কারণ উপকূল থেকে আরো পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন স্প্যানিশ কর্মকর্তারা। তবে মৃতের এই সংখ্যা মরক্কোর কর্তৃপক্ষের ঘোষিত সংখ্যার চেয়ে বেশি ছিল। খবর রয়টার্স

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কো থেকে বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী স্পেনের শহরে অনুপ্রবেশ করলেও, স্বেচ্ছায় গেল দুই দিনে ৪৮,০০০-এরও বেশি মানুষ মরক্কোতে ফিরে গেছে।

সপ্তাহান্তে এই সংখ্যা আরো বেড়েছে।

সিউটাতে স্প্যানিশ সরকারের প্রতিনিধি মিগেল অ্যাঞ্জেল পেরেজ জানান, সেউতায় অনুপ্রবেশের সময় ৭২ জনের মৃত্যুর পাশাপাশি ১ হাজারেরও বেশি অভিবাসীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্পেনের নিয়ন্ত্রণাধীন শহরটির পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরতে আরো কিছুদিন লাগবে।

অভিবাসীদের অনেকেই সমুদ্র সাঁতরে পার হওয়ার সময় ডুবে মারা যান। আবার অনেকে একটি বাঁধ ও সীমান্ত বেড়া বেয়ে ওঠার চেষ্টা করার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান বলে জানা গেছে।

এই ঘটনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব এবং মানবপাচারকারী চক্রকে দায়ী করেছে মরক্কোর কতৃপক্ষ। সেই সঙ্গে একটি স্প্যানিশ রায়ের ভুল ব্যাখ্যাকে দায়ী করেছে তারা।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের ভূখণ্ডে প্রবেশের চেষ্টাকালে ডুবে ১১ জন মারা গেছে এবং তারা সীমান্তের অপর প্রান্ত থেকে আসা মৃত্যুর খবরগুলোর সত্যতা যাচাই করছে।