বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জাতিসংঘে এনপিটি সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্রের তীব্র বাকবিতণ্ডা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

জাতিসংঘে এনপিটি সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্রের তীব্র বাকবিতণ্ডা

জাতিসংঘে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি নির্বাচিত করা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দিয়েছে।

ইরানের এই নির্বাচনকে কঠোর ভাষায় সমালোচনা করে ওয়াশিংটন বলেছে, এটি এনপিটি চুক্তির মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে এবং একে ‘উপহাসে’ পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা দেখাচ্ছে না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে না।

অন্যদিকে, এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পারমাণবিক চুক্তি বাস্তবায়ন নিয়ে মন্তব্য করার নৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের নেই। তারা আরও উল্লেখ করে, ইতিহাসে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।