শনিবার, ০২ মে ২০২৬

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর হামলা, নিন্দা ফ্রান্সের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, মে ২, ২০২৬

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর হামলা, নিন্দা ফ্রান্সের

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো বলেছেন, পবিত্র ভূমিতে এ ধরনের ‘খ্রিস্টানবিরোধী কর্মকাণ্ড’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনা বিশেষভাবে উল্লেখ করেছেন জ্যাঁ-নোয়েল ব্যারো। ঘটনাটি ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত দৃশ্যচিত্রে দেখা যায়, এক ব্যক্তি সন্ন্যাসিনীকে অনুসরণ করে মাটিতে ফেলে দেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে। পরে হামলাকারী আবার ফিরে এসে তাঁকে লাথি মারেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

একই সঙ্গে আহত সন্ন্যাসিনীর দ্রুত সুস্থতা কামনা করে ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি।