শনিবার, ১৮ জুলাই ২০২৬

গাজার জানাজায় ইসরাইলি হামলায় নিহত ৭, নিন্দা হামাসের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

গাজার জানাজায় ইসরাইলি হামলায় নিহত ৭, নিন্দা হামাসের

গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে একটি জানাজায় ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। খবর আল জাজিরার।

নুসাইরাতের আল-আওদা হাসপাতাল জানিয়েছে, এর আগে ইসরাইলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া লোকজনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করে ইসরাইল নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতিতেই এসব ঘটনা ঘটছে বলেও দাবি করেছে তারা।

তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।