ক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে ডেট্রয়েটে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন ১৯ জুলাই আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। প্রতিদিন আসর থেকে ইশা পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের পার্কিং লটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রখ্যাত আলেম, উলামা, মাশায়েখ, হাফেজ, ক্বারী, উস্তাদ, ইসলামী ব্যক্তিত্ব ও সম্মানিত মেহমান বৃন্দ অংশগ্রহণ করেন।
তাদের উপস্থিতি ও মূল্যবান বক্তব্যে পুরো মাহফিল প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে ওঠে। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কিরাত প্রতিযোগিতা, এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নারীদের বয়ান শোনার জন্য পৃথক ব্যবস্থা ছিল। তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অঙ্গরাজ্যের বিভিন্ন শহর খেকে এবং বিভিন্ন স্টেট থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এমন সুন্দর ইসলামী মাহফিল আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি অংশগ্রহণকারীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ধর্মপ্রাণ ব্যক্তিরা।
