শনিবার, ২২ আগষ্ট ২০২৬

মুক্তি পেলে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান খান

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

মুক্তি পেলে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সেনাবাহিনী বা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবেন না বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুখারি বলেন, মুক্তির পর ইমরান খান এমন কোনো পদক্ষেপ নেবেন না, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। ব্যক্তিগত ক্ষোভ ও কষ্ট থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি সংঘাতে না যাওয়ার অবস্থান নেবেন তিনি।

বুখারির এই বক্তব্যকে পিটিআইয়ের রাজনৈতিক অবস্থানে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই দলটির সঙ্গে পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরোধ চলে আসছে।

এর মধ্যেই চিকিৎসার জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সেনাবাহিনী ও সামরিক নেতৃত্বের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইমরান খানের নিজের অবস্থান কী, তা এখনো স্পষ্ট নয়।