রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আট মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের সবচেয়ে বড় দরপতন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আট মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের সবচেয়ে বড় দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনায় শুক্রবারও কমেছে স্বর্ণের দাম। এতে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।

শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ২টা ৫৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে নেমে আসে। দিনের লেনদেনে একপর্যায়ে স্বর্ণের দাম গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

এ সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৮ দশমিক ৯ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই মূল্যবান এই ধাতুর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদি স্বর্ণের ফিউচার চুক্তির দামও ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৫১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের দামে চাপ তৈরি করেছে। ডলারের দাম বাড়লে অন্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। অন্যদিকে সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় না এমন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।