বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পোল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে তিন বছরের প্রতিরক্ষা চুক্তি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

পোল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে তিন বছরের প্রতিরক্ষা চুক্তি

পোল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে তিন বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে। সামরিক সক্ষমতা বাড়ানো এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই এ চুক্তির লক্ষ্য।

মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে চুক্তিটি সই হয়।

চুক্তি অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ড্রোন প্রতিরোধব্যবস্থা, আধুনিক অস্ত্রপ্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পাশাপাশি যৌথ সামরিক মহড়ার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে ইউক্রেনকে সমর্থন, রাশিয়ার কথিত হাইব্রিড হামলা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও একমত হয় দুই দেশ।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পরবর্তী আলোচনা হতে পারে। তবে ভূখণ্ড ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো রয়েছে।