রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে একদিনে ১ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বিশ্ববাজারে একদিনে ১ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

সাম্প্রতিক দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। শুক্রবার দিনের শুরুতে দর কম থাকলেও লেনদেনের শেষ দিকে স্বর্ণের দাম বাড়তে শুরু করে। এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৩ দশমিক ০১ ডলারে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তবে পুরো সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়ং বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের পর আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে। বাজারে এরই মধ্যে সুদহার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ ধরে নেওয়া হয়েছিল।

তাই ওয়ং বলেন, সাম্প্রতিক দরপতনের পর স্বর্ণের বর্তমান দামের গতিবিধি থেকে ধারণা করা হচ্ছে, মূল্যবান ধাতুটির দামে স্বল্পমেয়াদি একটি ভিত্তি তৈরি হচ্ছে।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৪০৮ দশমিক ৯০ ডলার।

মার্কিন মূল্যস্ফীতির তথ্য এবং ফেডের সম্ভাব্য সুদহার সিদ্ধান্ত এখন স্বর্ণের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণত সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। তবে সাম্প্রতিক দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পুনরুদ্ধারের প্রবণতাও দেখা যাচ্ছে।