রবিবার, ২১ জুন ২০২৬

মেসির বাবার মৃত্যুর ভুল সংবাদ প্রচার, লাইভে ঘোষণা দিয়ে পদত্যাগ উপস্থাপকের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, জুন ১৯, ২০২৬

মেসির বাবার মৃত্যুর ভুল সংবাদ প্রচার, লাইভে ঘোষণা দিয়ে পদত্যাগ উপস্থাপকের


আর্জেন্টিনার জনপ্রিয় এক টেলিভিশন উপস্থাপক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুল তথ্য সরাসরি সম্প্রচারে প্রচার করার পর পদত্যাগ করেছেন। পরে জানা যায়, পুরো খবরটিই ছিল ভিত্তিহীন ও গুজব।

ঘটনাটি ঘটে একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা দর্শকদের উদ্দেশে বলেন, তিনি দুঃখজনক খবর দিতে বাধ্য হচ্ছেন এবং মেসির বাবা মারা গেছেন। তিনি আরও দাবি করেন, এ কারণে চলমান টুর্নামেন্টের মাঝেই মেসিকে জাতীয় দল ছেড়ে দেশে ফিরতে হবে।

এই বক্তব্য সম্প্রচারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়।

তবে কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হয়, খবরটি সম্পূর্ণ ভুল। হোর্হে মেসি জীবিত এবং সুস্থ আছেন। ভুল তথ্য ছড়ানোর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই উপস্থাপক।

পরে ভুল স্বীকার করে ফ্লোরেন্সিয়া পেনা তার পদ থেকে সরে দাঁড়ান বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।