শুক্রবার, ১৫ মে ২০২৬

নিউইয়র্কে হজযাত্রীদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

নিউইয়র্কে হজযাত্রীদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তিদের সঠিক নিয়ম ও প্রস্তুতির বিষয়ে ধারণা দিতে এক বিশেষ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ‘জমজম ট্রাভেল ইউএস’ ও ‘রওয়াফ মিনা’। সেমিনারে হজের ধর্মীয় বিধান, ইহরাম বাঁধার নিয়ম এবং মক্কা-মদিনায় অবস্থানের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়।

আয়োজকেরা জানান, হজযাত্রীরা যাতে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই নির্বিঘ্নে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে হজের সফরকালীন স্বাস্থ্যবিধি এবং সৌদি আরবের বর্তমান নিয়মকানুন সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

সেমিনারে জমজম ট্রাভেলের চেয়ারম‍্যান মাহবুব আলম, ব্যবস্থাপনা পরিচালক তোহিদ মাহবুব মুন্না, মুফতি ইসমাঈল, মুফতি আব্দুস সামাদ, মুফতি মুনসুরুল হক, গাইড আলী আকবর বাপ্পি, আতাউর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।