বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইরানে নতুন হামলার খবরে তেলের বাজারে অস্থিরতা, সপ্তাহে দাম বেড়েছে ১৩ শতাংশের বেশি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

ইরানে নতুন হামলার খবরে তেলের বাজারে অস্থিরতা, সপ্তাহে দাম বেড়েছে ১৩ শতাংশের বেশি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। নতুন হামলার খবরে অপরিশোধিত তেলের দাম সপ্তাহের শুরু থেকে ১৩ শতাংশের বেশি বেড়েছে।

সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির তথ্য মতে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে দিনের লেনদেনে দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৪ শতাংশ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ সামরিক অভিযানে ইরানের দক্ষিণ উপকূলের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের সামরিক সক্ষমতাই এই অভিযানের মূল লক্ষ্য। পাশাপাশি তেহরানের বিরুদ্ধে অবরোধ আরও জোরদারের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে।