সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এআই দিয়ে পরীক্ষায় নকল, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, নভেম্বর ২২, ২০২৬

এআই দিয়ে পরীক্ষায় নকল, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চৈ কয়-জীন। রোববার তিনি পদত্যাগ করেন। দেশটিতে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এ ঘটনা ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে।

গত সপ্তাহে দেশটির জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। প্রায় পূর্ণ নম্বর পাওয়া ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষায় জালিয়াতির জন্য তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন।

দক্ষিণ কোরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসে। এরপর এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের আশঙ্কা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় দেশটির শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা জোরদারের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।