বুধবার, ১৯ আগষ্ট ২০২৬

আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়েডিং অব দ্য সী’

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়েডিং অব দ্য সী’

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মহাসাগর ও নগরীর দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে উদযাপন করতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়েডিং অব দ্য সী’।

শনিবার (১৫ আগস্ট) সকালে নগরীর হার্ড রক ক্যাসিনো সংলগ্ন আটলান্টিক মহাসাগরের তীরে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আটলান্টিক সিটির অর্থনীতি ও জীবনযাত্রায় মহাসাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর আগস্ট মাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতীকীভাবে আটলান্টিক সিটির সঙ্গে মহাসাগরের বন্ধনকে উদযাপন করা হয়। অনুষ্ঠান চলাকালে বিশেষ ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে মহাসাগরকে সম্মান জানানো হয়। একই সঙ্গে নগরীর শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন। মহাসাগরের ঢেউ, ধর্মীয় আচার ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সৈকত এলাকা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘ওয়েডিং অব দ্য সী’ কেবল একটি ধর্মীয় আয়োজন নয়; বরং এটি আটলান্টিক সিটির সংস্কৃতি, ইতিহাস, সম্প্রীতি ও ক কমিউনিটির পারস্পরিক বন্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধনে আয়োজিত এ উৎসব এবারও স্থানীয় জীবনযাত্রায় এক প্রাণবন্ত আবহ তৈরি করেছে।