নিউইয়র্কের বেশ কয়েকটি শাখায় ধারাবাহিক সাফল্যের পর এবার ওজনপার্কে নতুন শাখার উদ্বোধন করেছে ‘খলিল বিরিয়ানি হাউস। গত ২ অক্টোবর ব্রুকলিনের ২৭৮৮ পিটকিন অ্যাভিনিউতে নতুন শাখাটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
এদিন দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত হয়ে বিভিন্ন খাবারের স্বাদ নেন। এ সময় খাবারের স্বাদ, মান ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, ওজনপার্ক ও আশপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কমিউনিটির মানুষ বসবাস করেন। তাদের কথা বিবেচনায় রেখে এখানে হালাল, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।
তারা বলেন, নতুন শাখার মাধ্যমে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষের কাছেও বাংলাদেশি খাবারের স্বাদ পৌঁছে দিতে চান। খাবারের মান বজায় রেখে গ্রাহকদের ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এদিকে নতুন শাখা চালুর ফলে ওজনপার্ক ও আশপাশের বাসিন্দাদের জন্য বাংলাদেশি খাবার উপভোগের আরও একটি সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা। তারা প্রতিষ্ঠানটির কাছ থেকে বাঙালি স্বাদের মানসম্মত খাবার পরিবেশনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, শেফ খলিলুর রহমানের প্রতিষ্ঠিত খলিল বিরিয়ানি আমেরিকার মাটিতে বাংলাদেশি খাবারের একটি ব্র্যান্ড। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশি ঐতিহ্যবাহী বিরিয়ানির পাশাপাশি তেহারি, বিভিন্ন ধরনের মাংস, মাছ, সবজি, কাবাব, সমুচা ও অন্যান্য দেশীয় খাবারও পরিবেশন করে ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে আছে।
