গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরল বুন্দিবুগিও ধরনের ভাইরাসের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাব গত ১৫ মে ঘোষণার পর থেকে ৩ হাজার ৮০২ জনকে আক্রান্ত করেছে।
তাদের মধ্যে ১ হাজার ৭০৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বর্তমানে ১৭ হাজারেরও বেশি সংস্পর্শে আসা ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই মহামারি এখন পর্যন্ত রেকর্ড হওয়া দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব এবং সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করছে। ভাইরাসের অন্যান্য ধরনের বিপরীতে বুন্দিবুগিও ধরনের ইবোলার জন্য কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা এখনো নেই।
এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পরীক্ষামূলক চিকিৎসা, প্রতিরোধমূলক ওষুধ ও ভ্যাকসিনের পরীক্ষা নজিরবিহীন গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডব্লিউএইচওর আর অ্যান্ড ডি ব্লুপ্রিন্ট কর্মসূচির ভারপ্রাপ্ত প্রধান ভাসী মুরথি জানান, আগে থেকে নেওয়া কয়েক বছরের প্রস্তুতির কারণে গবেষকরা এবার অনেক দ্রুত পরীক্ষামূলক ওষুধের ট্রায়াল শুরু করতে পেরেছেন।
তিনি বলেন, ‘আগের ইবোলা প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার আমরা অনেক দ্রুত ট্রায়াল শুরু করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত পাওয়া প্রি-ক্লিনিক্যাল উপাত্তগুলো আশাব্যঞ্জক।
