শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের গ্রিন টাচ সেন্টারের দ্বিতীয় তলায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বদেশ ফোরাম নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সমাজসেবী ময়নুল হক চৌধুরী হেলাল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংকার নাজমা খাতুন চামেলী, গ্রিন টাচের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লিয়াকত এলাহী এবং জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের সাবেক কর্মকর্তা এম এ সাদেক, মাসিক প্রজ্ঞাপনের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, কবি ও অধ্যাপক শুধাংশু মণ্ডল, অ্যাডভোকেট বদরুল এম. চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ, চিত্রশিল্পী মো. ফজলে আলী কচি, সাবেক ব্যাংকার এ কে এম রফিকুল ইসলাম, রাফিদ ইয়ামিন আহনাক, মো. কুতুব উদ্দিন ও সুফিয়ান আহমদ চৌধুরী।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর মতো বিচক্ষণ, দূরদর্শী ও আদর্শিক নেতার অভাব রয়েছে। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তাঁর নেতৃত্ব ও রণকৌশল ছিল অসাধারণ। মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ করবে।

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্বদেশ ফোরাম নিউইয়র্কের মুখপত্র ‘স্বদেশ কণ্ঠ’-এর একটি বিশেষ সংখ্যাও প্রকাশ করা হয়। সংখ্যাটির সম্পাদনা করেছেন সুফিয়ান আহমদ চৌধুরী এবং প্রচ্ছদশিল্পী ছিলেন মোমিন উদ্দিন খালেদ।