মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নিউইয়র্কে মিরসরাই সমিতি ইউএসএ ইনকের বর্ণাঢ্য বনভোজন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

নিউইয়র্কে মিরসরাই সমিতি ইউএসএ ইনকের বর্ণাঢ্য বনভোজন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে মীরসরাই সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন। গত ৫ জুলাই (রবিবার) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে বনভোজনটি। সকাল থেকেই প্রবাসী মিরসরাইবাসী পরিবার-পরিজন নিয়ে বনভোজনস্থলে উপস্থিত হন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও মিরসরাইবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের পরিচয় তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বনভোজন উদযাপন কমিটির আহবায়ক আনোয়ারুল পারভেজ ভূঁইয়া ও সদস্য সচিব মোঃ মঈন উদ্দিন বনভোজনে অংশ নিয়ে আয়োজনকে সাফল্য মন্ডিত করায় আগত সকলকে ধন্যবাদ জানান। এসময় সমিতির সভাপতি আসিফুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান আরিফ  বনভোজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল সদস্য, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজন করার আশাবাদও ব্যক্ত করেন তারা।