নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।
রোববার পর্যন্ত নেপালে ৭৩৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন।
অন্যদিকে, চীনের তিব্বতে বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। দুই অঞ্চল মিলিয়ে মৃতের সংখ্যা ৭৫০ এবং নিখোঁজ ৩ হাজার ৪৪ জন।
বুধবারের ভয়াবহ বন্যার পর পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তবে ভারী কাদা, ভূমিধস এবং যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এরই মধ্যে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নেপালের ভুটেকোশি নদীর পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া ও নদীর পরিস্থিতির আরও অবনতি হলে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
