শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

বৈশ্বিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে টানা পাঁচ সপ্তাহ ঊর্ধ্বগতির পর এবার সাপ্তাহিক হিসাবে দরপতনের দিকে রয়েছে মূল্যবান এই ধাতু। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির উদ্বেগ বাজারে চাপ তৈরি করেছে। খবর রয়টার্সের।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। লেনদেন চলাকালে দাম ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়েও নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ কমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে জুন ডেলিভারির জন্য ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৭২১ দশমিক ১০ ডলারে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও মুদ্রাস্ফীতির চাপের কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর প্রভাব পড়ছে স্বর্ণবাজারে।