শুক্রবার, ০৫ জুন ২০২৬

মিশিগানে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

মিশিগানে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশী আইনজীবীদের সমন্বয়ে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান, যুক্তরাষ্ট্র’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রোববার (৩১ মে) বিকেলে ওয়ারেন সিটির একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রহিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে উপস্থিত সবার পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় নতুন এই সংগঠনের রূপরেখা ও কার্যপরিধি ঠিক করতে সাত সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—অ্যাডভোকেট মো. আবদুর রহিম, অ্যাডভোকেট মো. মোহাব্বত খান, অ্যাডভোকেট আবদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাছুম ও অ্যাডভোকেট মোশাররফ হোসেন।

এ ছাড়া সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে বাংলাদেশের বিভিন্ন বারের তিনজন জ্যেষ্ট আইনজীবীকে আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন— অ্যাডভোকেট মোহাব্বত খান, অ্যাডভোকেট সুভাষ চক্রবর্তী ও সাবেক পিপি রাধাপদ দেব সজল।

সভায় নতুন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট কয়সর আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, অ্যাডভোকেট আজিব উদ্দিন, অ্যাডভোকেট নুরুল মইনুল ও অ্যাডভোকেট হোসেন আহমেদ সেলিমসহ আরও অনেকে।

সংগঠনের পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জুন রোববার সন্ধ্যা ৬টায়।

সমাপনী বক্তব্যে সভার সভাপতি ও আহ্বায়ক আবদুর রহিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় আজ বপন করা এই শিশু সংগঠনটি ভবিষ্যতে বাংলাদেশী আইনজীবীদের কল্যাণে একটি পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে।