সোমবার, ২৭ জুলাই ২০২৬

সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে ভয়াবহ গোলাগুলি, নিহত ২

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জুলাই ২৭, ২০২৬

সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে ভয়াবহ গোলাগুলি, নিহত ২


যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে ভয়াবহ গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ আরও চারজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ ফেস্টিভ্যাল চলাকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। মুহূর্তেই উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দর্শনার্থীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর একাধিক গুলির শব্দ শুনেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের হারবারভিউ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, হামলার কারণ বা হামলাকারী সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনাস্থল ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ ও এফবিআই। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সিয়াটল সেন্টারের মনোরেল চলাচলও বন্ধ রাখা হয়েছে।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে অন্তত ২৭১টি মাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে।