বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জাতিসংঘ মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে চান ট্রাম্প

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জুলাই ২২, ২০২৬

জাতিসংঘ মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে চান ট্রাম্প

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফার ‘শান্তি পুরস্কার’ দেওয়ার পর তাদের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট জানায়, ইনফান্তিনো বিশ্বজুড়ে পরিচিত একজন ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের মানুষকে একটি অভিন্ন লক্ষ্যকে ঘিরে একত্রিত করার সক্ষমতা তার রয়েছে।

বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। তার বর্তমান মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা।

তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না, কিংবা ট্রাম্প এ বিষয়ে তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় প্রথমে নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন হয়। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হয়।

এদিকে, জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।