সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তবে তাঁর পদত্যাগের কারণ সরকারিভাবে জানানো হয়নি।

রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে।

এদিকে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে শাফাক নিউজ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে প্রথমবারের মতো কোনো অপরিশোধিত তেল ট্যাংকারে তুলতে পারেনি ইরান। এর আগে আগস্টে প্রতিদিন প্রায় দুই লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ট্যাংকারে তুলেছিল দেশটি।

তবে এসব অর্থনৈতিক চাপের সঙ্গে তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের পদত্যাগের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা সরকারিভাবে জানানো হয়নি।