রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সপ্তাহের হিসাবে দরপতনের আশঙ্কা রয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯২ ডলার ৭৭ সেন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বর মেয়াদি ফিউচার চুক্তির দাম ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪৬ সেন্ট হয়েছে।

এ ছাড়া ডব্লিউটিআইয়ের জানুয়ারি মেয়াদি অধিক সক্রিয় ফিউচার চুক্তির দাম ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৫ সেন্টে পৌঁছেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি বাণিজ্য পরিচালিত হয়। ফলে এই পথে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্ববাজারে তেলের দামে প্রভাব ফেলতে পারে।