ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, ইরানের সাধারণ জনগণ এখন তাদের প্রকৃত নেতা কে, তা নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে। তার ভাষায়, দেশটিতে কট্টরপন্থী ও মধ্যপন্থীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে।
তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী ইরানি নৌযান লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি এই মন্তব্য করেন।
এ ছাড়া ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কার্যত নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষায়, মার্কিন অনুমোদন ছাড়া কোনো জাহাজ ওই পথ দিয়ে চলাচল করতে পারবে না।
