বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ১৩তম চার্টার বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় লং আইল্যান্ডের গ্রেট নেকের লিওনার্ডস পালাজ্জো পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক কর্মী এবং লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সদস্যদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মানবসেবা, কমিউনিটি উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে। মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন শাহ নেওয়াজ। আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন লায়ন মোহাম্মদ জাহিদ আলম। আহ্বায়ক ছিলেন লায়ন এমএস আলম এবং সদস্যসচিব লায়ন মোহাম্মদ মিজানুর রহমান।

এ ছাড়া চিফ কোঅর্ডিনেটর লায়ন ফাহাদ সোলায়মান, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আহসান হাবিব এবং ফাইন্যান্স কোঅর্ডিনেটর লায়ন এএসএম মাঈন উদ্দিন পিন্টু অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

পরে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা গান ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ক্লাবের প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন জেএফএম রাসেল, সেক্রেটারি লায়ন মশিউর রহমান মজুমদার এবং সেক্রেটারি ইলেক্ট লায়ন মাসুদ রানা তপন।