চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে রয়টার্স জানায়, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। এ সময় ভবনটি থেকে ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
